পুলিশ পাহারায় আদালতের পথে ওসি প্রদীপ

পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে বুধবার (০৫ জুলাই) রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার কর হয়।

তিনি আজ নিজ উদ্যোগে পুলিশ পাহারায় চট্টগ্রাম থেকে কক্সবাজার আদালতের উদ্দেশ্য রওয়া দিয়েছেন।

পুলিশ জানায়, প্রদীপ নিজ থেকেই আদালতের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য পুলিশ পাহারা রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি প্রদীপকে পুলিশের হেফাজতে নেয়া হয়। আইনগত প্রক্রিয়ায় পুলিশ প্রদীপকে র‌্যাবের কাছে হস্তান্তর করবে।

তবে এই হস্তান্তরের আগেই প্রদীপ আদালতে আত্মসমর্পণ করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর