মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

বৃহস্পতিবার ভোরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল মধ্যপাড়া গ্রামে ব্যাটারি চালিত অটো গাড়িতে ব্যাটারি বিস্ফোরণে দুই কন্যা সন্তানের জনক ইমরান মুন্সী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সুলতান মুন্সীর ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার সারাদিন অটো চালিয়ে মুন্সী ইমরান বাড়িতে গিয়ে অটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে অটো গাড়ির চার্জার থেকে খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায় এবং ইমরান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

এ ঘটনায় স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল জানান, এই লাশের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। যে কারণে আমরা লাশ দাফন করার নির্দেশ দিয়েছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর