ট্রলার ডুবিতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ হতে নেত্রকোনা উচিতপুরে হাওরে বেড়াতে এসে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে স্থানীয় লোকজন রাজালিকান্দার ইউসুফ আহমেদ এর বাড়ীর পিছনে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন রাজালিকান্দায় মাছ ধরতে গেলে ইউসুফ আহমেদ এর বাড়ীর পিছনে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে রাকিবের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে।

এর আগে বুধবার রাতেই ৩ জন, সকাল ৭টায় ১২ জন এবং সকাল ১১ টায় আরো দুই জনের দাফন সম্পন্ন হয়। নিহতদের ১৬ জনই ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা, বাকী দুজনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর