লেবাননে বিস্ফোরণ: ঘর হারিয়ে পথে ৩ লাখ মানুষ, নেই খাবার

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা অনিশ্চয়তায় দ্বিতীয় রাতযাপন করলেন লেবাননের বৈরুতবাসী।

শহরজুড়ে এখন শুধুই ধ্বংসযজ্ঞ। সহায় সম্বল হারিয়ে রাস্তায় নেমেছেন প্রায় ৩ লাখ মানুষ। করোনা মহামারীর মধ্যে এমন সঙ্কটে দিশেহারা স্থানীয়রা।

বুধবার (৫ আগস্ট) বিকালে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মত কেঁপে ওঠে।

ক্ষতিগ্রস্থ একজন বলেন, জানি না কোথায় যাবো। কোথাও কোন মাথা গোঁজার জায়গা নেই। এভাবে পথে থাকতে হবে কখনও ভাবতে পারিনি।

এক নববধূ বলেন, চোখের সামনে সারা শহরটা এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেলো। যে বাড়িটা বিয়ের পর থাকবো বলে সাজানো হয়েছিলো, সেটাও ধসে গেছে। বেঁচে আছি, এখন এটাই অনেক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর