নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওড়ে ট্রলার ডুবিতে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকাল সোয়া ৬ টায় ময়মনসিংহ সদর উপজেলার কোণাপাড়া ঈদগাহ মাঠে ঐ গ্রামের ১২ জনের জানাজা একসাথে অনুষ্ঠিত হয়ে ৭ টার মধ্যে দাফন সম্পন্ন হয়।
নিহতদের ১৫ জনই ময়মনসিংহ সদর উপজেলায়, বাকী দুজনার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। এর আগে বুধবার রাতে নিহতদের লাশ মাদ্রাসা প্রাঙ্গনে আনা হলে এক শোকাবহ দৃশ্যের অবতারণা হয়।
বুধবার (৫ আগষ্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলার শিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিলে ইঞ্জিনচালিত একটি নৌকায় ঘুরতে যান নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওড়ে।
পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা অনেকেই সাঁতরে প্রাণ বাঁচালেও নিহত হন ১৭ জন। এর মধ্যে কোনাপাড়া গ্রামের ‘মাদরাসায়ে মারকাযুস সুন্নাহ’র মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ও তার দুই ভাতিজিসহ ওই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি