লেবাননে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৩৫

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। আহত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ। এটি হামলার ঘটনা নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন জানিয়েছেন, গুদামে অনিরাপদভাবে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামুনিয়াম নাইট্রেটের কারণেই এই বিস্ফোরণ হয়েছে। ঘটনা তদন্তের জন্য বেশ কয়েকজন বন্দর কর্মকর্তাকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানান, এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দেয়া হলেও তা সরানো হয়নি। অ্যামুনিয়াম নাইট্রেট কৃষিতে সার এবং বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার মন্ত্রিসভার জরুরি এক বৈঠকে প্রেসিডেন্ট বলেছেন, গত রাতের ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়, যা পুরো শহরকে বিপর্যস্ত করে দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর