লক্ষ্মীপুরের মেঘনা তীরের প্রায় ৬০ কিলোমিটার এলাকা প্লাবিত, ব্যাপক ক্ষতি
পূর্ণিমার জোয়ার ও সাগরে লঘুচাপের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে।
এসময় বহু এলাকা প্রায় ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। জোয়ারে চার উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ি এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে। বুধবার দুপুর থেকে পানি বৃদ্ধি পেতে থাকে। সন্ধ্যার দিকে বিভিন্ন এলাকায় পানি নামা শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছে।
মেঘনা জোয়ারের পানিতে আউশ ধানের মাঠ, আমনের বীজতলা ও রোপা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান ভেসে যায়।
কয়েক বছরের মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বেড়িবাধ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি পেলেই জোয়ারে ওই সব গ্রাম প্লাবিত হয়ে যায় বলে জানান স্থানীয়রা। এ সময় এলাকায় দুর্ভোগ নেমে আসে তাদের।
বার্তাবাজার/কে.জে.পি