বিশ্বে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় আড়াই লক্ষ

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৪০৬ জন। মারা গেছেন ৬ হাজার ৮৩৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৯৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২১ লাখ ৬০ হাজার ৯৪৬ জন।

এদিকে, ব্রাজিলে নতুন করে হাজারেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত হয়েছে আরও অর্ধলক্ষেরও বেশি। ফলে, করোনা রোগীর সংখ্যা সাড়ে ২৮ লাখ পেরিয়েছে। তবে, আক্রান্তদের অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর