কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগষ্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৭৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৬৪ টি কোভিড পজিটিভ।
আক্রান্ত ৬৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৩, কুমারখালী উপজেলার ১১, খোকসা উপজেলার ১২, ভেড়ামারা উপজেলার ১, দৌলতপুর উপজেলার ৪, মিরপুর উপজেলার ৩।
সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জনের ঠিকানা কোর্ট পাড়া ৩ জন, ই-৩ হাউজিং ১ জন, কেজিএইচ ২ জন, কুমারগারা ২ জন, থানা পাড়া ১ জন, বাহাদুরপুর-হরিণাকুন্ডু ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, বড় বাজার ১ জন, কুষ্টিয়া সদর ১ জন, কেএমসি ১ জন, গোস্বামী-দুর্গাপুর ১ জন, গোস্বামী-দুর্গাপুর ইবি ১ জন, পেয়ারাতলা ২ জন, চৌড়হাস ৩ জন, কেসি ব্যাংক ইবি ১ জন, ন্যাশনাল ব্যাংক-কুষ্টিয়া ১ জন, পিটিআই রোড ১ জন, এনএস রোড ১ জন, পুলিশ লাইন- ১ম গেট ১ জন, ডিসি অফিস ২ জন, মৌবনের গলি-থানা পাড়া ৩ জন ও পূর্ব মজমপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা পুটিয়া-
নন্দলালপুর ১ জন, গোপালপুর ২ জন, জংগলী-কাঞ্চনপুর ১ জন, পাইকপারা ২ জন, ইউএইচসি ১ জন, হোগলা-জগন্নাথপুর ১ জন, সাদকি-গোপালপুর ১ জন,
বেলগাছি ১ জন, ধর্মপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা পোড়াদহ ১ জন, হালসা ১ জন ও দারুলিয়া -তালবাড়িয়া ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা মহিষকুন্ডি ১ জন, সলিমপুর ২ জন, গাছেরদিয়ার ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানা কমলাপুর-জানিপুর ২ জন, খোকসা মাঠ পাড়া ১ জন, মাস্টারপাড়া ২ জন, কমলাপুর ১ জন, কাদিরপুর-সোমশপুর ৩ জন, মামুদআলীপুর- জয়ন্তীহাজরা ১ জন, ইউএইচসি ১ জন, আমবাড়িয়া ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উত্তরভবানিপুর-সাতবাড়িয়া। কুষ্টিয়া হতে ঢাকায় পাঠানো ১৮২ টি স্যাম্পলের ল্যাব রিপোর্টে ২৮ জন নতুন আক্রান্ত হয়েছে। সদর উপজেলার ১২ জন, কুমারখালী উপজেলার ৫ জন, দৌলতপুর উপজেলার ৪ জন, খোকসা উপজেলার ৪ জন, ভেড়ামারা উপজেলার ১ জন ও মিরপুর উপজেলার ২ জনসহ মোট ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
পিসিআর ল্যাব রিপোর্ট ও কুষ্টিয়া হতে ঢাকায় পাঠানো স্যাম্পলের ল্যাব রিপোর্ট অনুসারে কুষ্টিয়ায় মোট ৯২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি