ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপাের্টে তাঁর করোনা পজিটিভ রেজাল্ট আসে। বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত টাইমলাইনে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি পানিসম্পদ মন্ত্রণলয়ের সাবেক মন্ত্রী।
বার্তা বাজার / ডি.এস