মেহেরপুরে ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন মেহেরপুর জেলার আশ্রাফপুর মসজিদ পাড়ার হাজী মৌলাদ মন্ডলের ছেলে মো:ফরিদুল ইসলাম ওরফে ফরি (২৫)।

আজ ৫ই আগস্ট বুধবার দুপুর দুইটার দিকে জেলা ডিবি পুলিশের এস আই মোঃতরিকুল ইসলাম এর নেতৃত্বে আশ্রাফপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়াসহ তাকে আটক করে।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর