লক্ষ্মীপুরের জমিদার বাড়ী সংস্কারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিদর্শন

লক্ষ্মীপুরের ঐতিহাসিক দালাল বাজার জমিদার বাড়ীকে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্বীর্ঘ ৪৭ বছর বেদখলের পর জমিদার বাড়ীটি উদ্ধার করে তৎকালীন জেলা প্রশাসক টিপু সুলতান। পরবর্তীতে এটিকে প্রাথমিক সংস্কার করেন বর্তমান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার দুপুরে জমিদার বাড়ীটি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্রগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান। এসময় জমিদার বাড়ী সংরক্ষণে ডিপিপি পরিকল্পনার পাশপাশি এটি পর্যটন কেন্দ্র হিসেবে আকর্ষনীয় করে তোলার পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। এরিমধ্যে বিভিন্ন দিবস কিংবা ঈদে উৎসবমুখর হয় দালাবাজার জমিদার বাড়ী। স্থানীয়দের পাশপাশি দূর-দুরান্ত থেকে বাড়ীটি উপভোগ করতে আসে শত শত দর্শনার্থী।

জমিদার বাড়ী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্ধারের পর জমিদার বাড়ীর অভায়ব রেখে বেশ সংস্কার করেছে স্থানীয় প্রশাসন। তৈরি করা হয়েছে গোল ঘর, বসার স্থান, রাস্তা ও ঘাট, রাতের জন্য সোলার দিয়ে ল্যাম্প লাইট।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর