মুন্সীগঞ্জের মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ১ কোটি ৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লক্ষ টাকা।
নৌ পুলিশ জানায়, বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এর নেতৃত্বে সদরের মুক্তারপুর গোসাইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮৩ বস্তা ভর্তি অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার ৪ শত পিস ববিন জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ১ কোটি ৮ লক্ষ মিটার। এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় নৌ পুলিশ।
বার্তা বাজার / ডি.এস