ওসি মহসিন করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বুধবার বিকালে নিজের ফেসবুক পেইজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেন ওসি মহসিন।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ ভেজাল খাদ্য বিরোধী অভিযানে সদা সক্রিয় ও সচেতন ওসি মহসিন করোনা সংক্রমণ প্রতিরোধেও ছিলেন যথেষ্ট সক্রিয় ও সচেতন। করোনার প্রাদুর্ভাবে অভাবগ্রস্ত জনগণের সেবায় তিনি বহু ত্রাণ ও প্রণোদনাও দিয়েছেন।

বুধবার (০৫ আগস্ট) তিনি তাঁর ফেসবুক পেইজে করোনা পজিটিভ আসার ব্যাপারে বলেন, “আশা করিনি, তবে আশঙ্কা ছিল। আশঙ্কাটাই সত্যি হল। করোনা পজিটিভ এসেছে আমার। ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করি। তখন থেকেই নিজেকে গুটিয়ে ফেলি। কোয়ারেন্টাইনে চলে আসি। এখনও হালকা জ্বর আছে। শরীর এবং মাথা প্রচণ্ড ব্যাথা। কাশি আছে। শরীরও দুর্বল।
কাজ ভালবাসি, তাই কাজটাকে খুব মিস করছি। সবার ভালবাসা আর দোয়ায় আবারও ফিরতে চাই। শেষ করতে চাই অসমাপ্ত কাজগুলো।”

উল্লেখ্য, ওসি মোহাম্মদ মহসিন জনগণের নিকট অতি সৎ ও সুপরিচিত একজন পুলিশ অফিসার। পুলিশের দায়িত্ব পালনে তিনি যেমন আন্তরিকতার সহিত কাজ করেন। তেমন অন্যায় অপরাধ দমনের ক্ষেত্রেও তিনি দক্ষ ও অবিচল ভূমিকা পালন করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর