ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সকল বয়সের শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি বাতিল করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে ভর্তি কার্যক্রম শুরুর দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) সকালে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যে কোন বয়সের শিক্ষার্থীরা এ শিক্ষায় আসলে শ্রেনীকক্ষে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে সেই সাথে শিক্ষার্থী ড্রপ আউট বেড়ে যাবে। পিতৃতুল্য কিংবা বড় ভাইয়ের বয়সী শিক্ষার্থীদের সাথে কোমলমতী শিক্ষার্থীর মানসিক তারতম্যের ব্যাপক ফারাকের কারণে শ্রেণীকক্ষের ভারসম্য নষ্ট হবে বলে তারা বলেন।
মানববন্ধনে আইডিইবির জেলা শাখার সহ-সভাপতি এম এ কাইয়ুম আকন্দর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এইচ এম আয়ুব আলী, এস টি পলিটেকনিকের অধ্যক্ষ কামরুজ্জামান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জেলা শাখার সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেনিক শরীফুল হক, শতাব্দী ইঞ্জিনিয়ার্সের পরিচালক হারুর অর রশিদ, কিশোরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, সদস্য আমির হোসেন, ফারুক আহাম্মেদ, আজিজুল হক জুয়েল, ডাব টেকনোলজি পরিচালক জি এম শফিউল আলম আরজু প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
বার্তা বাজার / ডি.এস