পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় তাইজুল ইসলাম (৪৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তবে তার স্ত্রী আসমা বেগম (৩৬) ও কন্যা তাসনিম (৪) অক্ষত রয়েছেন।
নিহত ব্যাক্তির বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায়। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
বুধবার (০৫ আগষ্ট) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে দুপুরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জানায় সকালে বোদা উপজেলা থেকে তাইজুল তার ভাড়াটিয়ার বাসা হতে ঈদের দাওয়াত খেয়ে স্ত্রী সন্তান নিয়ে বাসায় ফিরছিল। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এলে বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাইজুল ইসলামের মটর সাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সে সড়কের উপরে পড়ে যায় এবং স্ত্রী ও সন্তান মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার ধারে পড়ে যায়।
তবে স্ত্রী আসমা খাতুন (৩৬) ও ছোট মেয়ে তাসনিম (৪) অক্ষত রয়েছেন।
এ সময় ট্রাকের একটি চাকা তাইজুলের মাথার উপর দিয়ে গেলে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও পঞ্চগড় ফায়ার সাভির্সের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে হাসপাতলে নেয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাছ আহম্মেদ ট্রাকের ধাক্কায় তাইজুল ইসলাম নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি