কুষ্টিয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুরে পানিতে ডুবে তামান্না (১০) নামে ৪র্থ শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, তামান্না পাকুড়িয়া গ্রামে নানা হানিফের বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে তামান্না পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর