মেহেরপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী গ্রামে নিখোঁজের একদিন পর আমজাদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধ আমজাদ হোসেন কামারখালী গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান আমজাদ হোসেন মঙ্গলবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ওইদিন অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরের দিন আজ বুধবার ফজরের নামাজ শেষে স্থানীয় কয়েকজন মসুল্লি একটি পুকুরে আমজাদ হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় কয়েকজন জানান, আমজাদ হোসেনের মৃগি রোগ ছিল। সে কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর