সরিষাবাড়ীতে চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদাবাজি, মারধর, ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দোষিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

দুপুরে পৌরসভার বাউসি উত্তরপাড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বাউসি উত্তর পাড়া গ্রামের আব্দুল হালিম মেম্বারের বাড়িতে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসি।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খসরু আহম্মেদ সরকার। আরও বক্তব্য রাখেন, ভুক্তভুগী এলাকাবাসীর মধ্যে, মোজাম্মেল হোসেন, হাজি রফিকুল ইসলাম, আব্দুল মজিদ প্রমূখ।

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, ঐই এলাকার জামিল দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে ত্রাসের সৃষ্টি করে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে। এতে এলাকাবাসী তার কুকর্মকান্ডের অতিষ্ট হয়ে পড়েছে। তারা জামিলের অত্যাচার নির্যাতন থেকে সমাজের নিরীহ সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন-জাপনের দাবী তাদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর