স্বামী-স্ত্রী’র প্রতিবন্ধী ও বিধবা ভাতা উঠানো নিয়ে এলাকায় গুঞ্জন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমুদপুর গ্রামে লাভলী আক্তার নামে এক মহিলা তার স্বামীকে মৃত সাজিয়ে বিধবা ভাতা উঠাচ্ছেন। আবার সেই সুস্থ সবল স্বামী মো. আব্দুল হান্নানকে প্রতিবন্ধী দেখিয়ে তার নামে তুলছেন প্রতিবন্ধী ভাতার টাকা।

এ বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। উপজেলা সমাজ সেবা কার্যালয়ে উপকার ভোগীদের তালিকায় তাদের (স্বামী-স্ত্রীর) নাম রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, আব্দুল হান্নান একজন কৃষক হিসাবে চাষাবাস করে সচল পরিবার হিসাবে জীবন-যাপন করছেন। তবে আব্দুল হান্নান নিজেকে দৃষ্টি প্রতিবন্ধী বলে দাবি করলেও এলাকার লোকজন বলছেন, সে দৃষ্টি প্রতিবন্ধী নন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আঞ্জু মিয়া জানান আব্দুল হান্নান দৃষ্টি প্রতিবন্ধী নন। অপরদিকে লাভলী আক্তারের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে অসম্মতি প্রকাশ করেন। তবে ২৬শে জুলাই স্থানীয় কৃষি ব্যাংকের শাখা অফিস থেকে বিধবা ভাতা কার্ডের টাকা উত্তোলন করেছেন। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে টাকা উত্তোলনের বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তীব্র নিন্দা জ্ঞাপন সহ চলছে নানা গুঞ্জন।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর পাস বই ফেরত নিয়ে প্রকৃত উপকারভোগীদের মধ্যে প্রতিস্থাপন হলেও দোষীদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যাবস্থা গ্রহন না করায় বিষয়টি অভিজ্ঞ মহলে সমালোচনার ঝড় উঠছে। এ বিষয়ে নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, এমনতো হওয়ার কথা নয়। আমি বিষয়টি কথিয়ে দেখে আইনানুগ কঠোর ব্যাবস্থা নিচ্ছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর