ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি লালচাঁদ সকালে খাজুরা গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতির মটর মেরামত করতে যায়। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর