ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ইয়াবার চালান নিয়ে শহরের আরাপপুর এলাকার মাদক ব্যবসায়ী রাজু হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজু গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।

চিকিৎসা দেওয়ার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ২০ পিচ ইয়াবা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর