লেবাননের ঘটনা বোমা হামলা: ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা ‘বোমা হামলার’ ঘটনা বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে বৈরুতে মঙ্গলবারের (৪ আগস্ট) ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে।

ট্রাম্প এক সংবাদ সম্মেলনে লেবাননের এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, হতাহতের পরিবারের জন্য প্রার্থনা। যুক্তরাষ্ট্র লেবাননকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। তবে তিনি বিস্ফোরণকে ‘ভয়ানক হামলা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে ট্রাম্প এমন দাবি করলেও দেশটির প্রতিরক্ষা বিভাগের তিন কর্মকর্তা সিএনএনকে জানান, লেবাননে যে বিশাল বিস্ফোরণ ঘটেছে তাতে এখন পর্যন্ত হামলার লক্ষণ পাওয়া যায়নি।

এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বৈরুতের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর