লেবাননের রাজধানী বৈরুতের বাস করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত রিপন ও মেহেদী হাসান রনি নামের ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক প্রবাসী।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে ১৯ সেনা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৈরুর বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এখবর দিয়েছে ইংরেজী দৈনিক নিউএইজ।
বৈরুর বাংলাদেশ দূতাবাসের সচিব আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে জানান, ‘ভয়াবহ এই বিস্ফোরনে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সেনা আহত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় বৈরুতে বিস্ফোরনের সময় নোঙ্গর করা ছিল।’
উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বার্তাবাজার/কে.জে.পি