মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৪ হাজার ৩৪৯ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ১ হাজার ১৬৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৬৪ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৯ লাখ ১৮ হাজার ৪২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯০ জনের।
বার্তাবাজার/কে.জে.পি