লেবাননের বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮, আহত ৪ হাজারের বেশি

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭৮ জনে দাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত ৪ হাজারের বেশি। এদিকে এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। একটি ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট ছিল যে, ১০ কিলোমিটার দূরের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কি না খতিয়ে দেখা যাচ্ছে।

তবে গত ছয় বছর ধরে বন্দর এলাকায় প্রায় ৩ হাজার টন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেট বেআইনিভাবে মজুদ করা হয় বলে টুইটবার্তায় জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর