লেবাননে বিস্ফোরনে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে ১৯ সেনা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৈরুর বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এখবর দিয়েছে ইংরেজী দৈনিক নিউএইজ।

বৈরুর বাংলাদেশ দূতাবাসের সচিব আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে জানান, ‘ভয়াবহ এই বিস্ফোরনে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সেনা আহত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় বৈরুতে বিস্ফোরনের সময় নোঙ্গর করা ছিল।’ এ ঘটনায় জাহাজটি মাঝারিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বলে তিনি জানান। বিস্ফোরণের পরপরই বাংলাদেশ দূতাবাসের একটি দল বন্দরে ছুটে যায়।

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৫ জন মোটামুটি আঘাত প্রাপ্ত। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বার্তাবাজার/কে.জে.জে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর