ভারতের কাশ্মীরকে নিজেদের সাথে জুরে পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ

ভারত নিয়ন্ত্রিত জুম্মু-কাশ্মীরকে নিজেদের দেশের সাথে যুক্ত করে নতুন মানচিত্র করেছেন তাদের প্রতিবেশি দেশ পাকিস্তান। মঙ্গলবার (৪ আগস্ট) দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে নতুন এই মানচিত্র উন্মোচন করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

নতুন এই মানচিত্রে ভারতের দখলে থাকা কাশ্মীর ও লাদাখকে যুক্ত করা হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা তুলে নেওয়ার এক বছরপূর্তির ঠিক আগের দিন এই মানচিত্র প্রকাশ করলো পাকিস্তান।

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের মানুষের লক্ষ্য প্রকাশিত হয়েছে এই মানচিত্রে। আজ একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছি, যা গোটা দেশ ও কাশ্মীরের মানুষের ইচ্ছেতেই তৈরি হয়েছে।’

এরআগে, ভারতের কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এই তিনটি অংশকে নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল সরকার। নেপালের সঙ্গে ভারতের চলমান বিতর্কের মধ্যেই এমন পদক্ষেপ নিলো ইসলামাবাদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর