কিপিং গ্লাভস কিংবা জার্সি গায়ে আর কখনই মাঠে নামবেন না স্পেনকে বিশ্বকাপের জয়ের স্বাদ দেওয়া ইকার ক্যাসিয়াস। এক বছর আগে হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের ইতিহাসের অন্যতম সফল এই তারকা। সবশেষ তিনি পোর্তোর জার্সিতে খেলছিলেন।
চলতি আর মাঠে নামা হয়নি তার। তবে দলটির লিগ জয়ের পর উদ্যাপনে অংশ নিয়েছেন। ৩৯ বছর বয়সী ক্যাসিয়াস মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে গ্লাভসজোড়া তুলে রাখার ঘোষণা দেন।
রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারে ৭২৫ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি লা লিগা শিরোপা জিতেছেন এই কিংবদন্তি। ২০১০ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে স্পেন। এছাড়া দেশেটির হয়ে ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জিতেছেন তিনি।
বার্তাবাজার/এসজে