সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী , বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার) রাত ৯.২০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্য জনিত কারণে তিনি নানা জটিল রোগ ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।
বার্তাবাজার/এসজে