অমিত শাহকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অমিত শাহকে পাঠানো এক বার্তায় আসাদুজ্জামান বলেন ‘এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় মহামারি মোকাবিলার প্রচেষ্টায় নয়াদিল্লি থেকে যে সমর্থন পেয়েছেন তার জন্য ঢাকার প্রশংসার কথাও জানান।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে একসাথে আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এই বিপদকে পরাজিত করতে সক্ষম হব।’

মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, ভারতে কোভিড-১৯ মোকাবিলায় অমিত শাহের দক্ষ পরিচালনার প্রশংসা করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

কয়েকদিন আগে টুইটে অমিত শাহ বলেন, করোনার প্রাথমিক কিছু উপসর্গ থাকায় আমি পরীক্ষা করাই। তাতে করোনা পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।

বিগত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর: ইউএনবি।
বার্তাবাজার/জুলভার্ণ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর