আল-জাজিরা অফিসে মালয়েশিয়ান পুলিশের অভিযান

লকডাউনের মধ্যে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের সাথে বিরুপ আচরণের সংবাদ প্রকাশ করায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে দেশ্তির পুলিশ।

আল-জাজিরা জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) কুয়ালালামপুরে তাদের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে দুটি কম্পিউটার জব্দ করা হয়। করোনাভাইরাসের মধ্যে অননুমোদিত বিদেশি শ্রমিকদের নিয়ে প্রতিবেদন তদন্তের মধ্যেই এ অভিযান চালানো হয়।

গত ৩ জুলাই আল জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রোগ্রামটিকে দেশটির কর্তৃপক্ষ ভুল, বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে। সূত্র-রয়টার্স।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর