উজবেকিস্তানের মসজিদগুলোতে শিশু-কিশোরদের নামাজ আদায়ের যে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। মহামারী করোনাকালে মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা তোলে দেওয়ার সাথে সাথে ছোটদের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞাও তোলে নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির সরকারি নির্দেশনায় বলা হয়, বাবা-মা, ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে শিশু-কিশোররা মসজিদে যেতে পারবে।
এর আগে প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম কারিমভের আমলে প্রথমবারের মতো এই অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে জানিয়েছে আলজাজিরা।
কমিউনিষ্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের প্রায় ৩০ বছর পরও উজবেকিস্তান কট্টর ধর্মনিরপেক্ষ। দেশটির সরকারের জন্য ধর্ম একটি স্পর্শকাতর বিষয়।
বার্তাবাজার/এসজে