নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈন উল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে সাবেক এক সহকর্মী নারী অনৈতিকতার অভিযোগ এনেছিল। ওই ঘটনার তদন্ত চলাকালে সোমবার (৩ আগস্ট) তাকে প্রত্যাহার করে তার স্থলে আরেকজন উপসচিবকে নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঈন উল ইসলামকে বদলির আদেশে বলা হয়েছে, তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অবশ্য কি কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে সেটি বদলির আদেশ উল্লেখ নেই। অন্যান্য আদেশের মতোই বলা হয়েছে ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, এই অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। এদিকে নেত্রকোনার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমান।
বার্তাবাজার/এসজে