মানিকগঞ্জে নৌকা ডুবিতে ৩ ভাই বোনের মৃত্যু, নিখোঁজ ২

মানিকগঞ্জের দৌলতপুরে নোউকা ডুবইতে ৩ ভাই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ জন। আজ (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হনুফা (৩৭), তার ভাই রিয়াজুল (২৫) ও বোন রোকসানা (৩০)।

জানা যায়, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) হাসমত আলী জানান, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর