রাজধানীর উত্তরাতে বিতর্কিত কর্মকান্ডের জন্য পুলিশের হাতে আটক টিকটক ও লাইকি সেলিব্রেটি ইয়াসিন আরাফাত অপুকে নিয়ে তার বাবা গর্বিত। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ছেলের খোঁজ নিতে এসে বলেন, আমার ছেলে প্রতিভাবান, মেধাবী। ওর যত্ন নিলে ভালো করত।
অপুর বাবা শহীদুল ইসলাম জানান, ‘ওসি সাহেবের সঙ্গে আমার আলাপ হইছে। তাঁরা ভালো রিপোর্ট দিছেন। ছেলেরে আসলে ঠিকমতো দেখাশোনা করি নাই, এই জন্য এই রকম হইছে। এখন আমি জজকোর্টে যাচ্ছি, ওর জামিন হলে ওর প্রতি খেয়াল নিবো।’
একইসাথে তিনি জানান, অপু যে ঢাকায় ছিল সেটা তিনি জানতেন না। কারণ অপু সোনাইমুড়িতে নানাবাড়ি থাকত। অপুর মায়ের সঙ্গে তাঁর তালাক হয়ে গেছে ১৩ বছর আগে। সে ঘরে অপু (২০) ও অন্তর (১৬) নামে দুই সন্তান রয়েছে। পরে অপুর মা শহীদুল ইসলামকে তালাক দিলে তিনি ফের বিয়ে করেন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাঁকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী।
বার্তাবাজার/এসজে