কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান গুঞ্জনের অবসান ঘটিয়ে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।
আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিওর রহমান স্বাক্ষরিত ২৫২ নং স্মারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
আগামী ১৩ আগষ্ট তার ২য় মেয়াদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার শেষ হবে। পরের দিন ১৪ আগষ্ট থেকে টানা তৃতীয় মেয়াদে আগামী ২ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহন করবেন।
এদিকে, চলতি বছর জানুয়ারী থেকে (কউক) চেয়ারম্যানের পদটি একজন যুগ্ন সচিবের পদমর্যাদায় উন্নিত করা হয়। এখন থেকে তিনি একজন যুগ্ন সচিব পদমর্যাদার সকল সুযোগ সুবিধা পাবেন।
বার্তাবাজার/কে.জে.পি