মাগুরা মহম্মদপুরের গোপালপুর এলাকার বাসিন্দা হাফেজ মাহামুদ মজনু নামের (৩৮) এক ব্যাক্তি করোনায় আক্রান্ত ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মৃত্যু বরণ করেন।
তিনি মহম্মদপুরের গোপালপুর গ্রামের রউফ মোল্যার ছেলে।
মৃত্যুর পর গোপালপুর এলাকায় আজ মঙ্গলবার লাশ আনা হলে মৃত ব্যাক্তির দাফনে এলাকাবাসির বাঁধায় লাশ দাফন করতে পারেনি বলে জানান মৃতের ভাই মোঃফয়জুল ইসলাম।
বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মনিরুজ্জামান জানার সাথে সাথে সার্বিক ব্যাবস্থা গ্রহনের জন্য ইসলামিক ফাউন্ডেশন মহম্মদপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের নির্দেশনা প্রদান করেন এবং লাশ দাফনে সমস্যা হলে তার নিজের পারিবারিক কবরস্থানে দাফনের নিশ্চয়তা প্রদান করেন।
অবশেষে দাফনের জন্য নারানপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানে লাশ আনা হয়। সেখানে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা, মহম্মদপুর, উপজেলা টিম কর্তৃক দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মনিরুজ্জামান সাধারণ জনগনকে মানবিক দৃষ্টি থেকে আরো নমনীয় হয়ে ধর্মীয় অনুশাসন গুলি যথাযত পালন করার আহ্বান জানান।
বার্তাবাজার/কে.জে.পি