মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজারে ছুঁয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু বরণ করেছেন ১৩ জন। দিন যতো বাড়ছে আক্রান্তের সংখ্যা ততোই বাড়ছে।
সর্বশেষ মঙ্গলবার(৪ আগস্ট) মৌলভীবাজার জেলার আরও ৯ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে গত চার মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল এক হাজারের কোটায়।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, জেলায় মোট শনাক্ত ১০০০ জনের মধ্যে সদরে ৪১৯ (২৫০ শয্যা হাসপাতালসহ) জন, রাজনগরে ৭২ জন, কুলাউড়ায় ১৪০ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ১০৩ জন, জুড়ীতে ৯১ জন রয়েছেন। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠছেন ৫৮৩ জন।
বার্তাবাজার/এসজে