দুই পা কেটে নেয়া হলো আ’লীগ নেতা হত্যা মামলার আসামীর

ময়মনসিংহের নান্দাইলে আসামির দুই পা কেটে দিলো বাদী পক্ষের লোকজন। স্থানীয় ও এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সভাপতি মুর্শেদ আলী হত্যা মামলার আসামি শামিম ভুইয়া (৪০)কে দীর্ঘদিন পর এলাকায় দেখতে পায় বাদী পক্ষের লোকজন।

পরে সোমবার রাত ১০টার দিকে শামিম ভুইয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে এক পা কেটে বিচ্ছিন্ন করে এবং অপর পা কুপিয়ে মারাত্মক জখম করে দিয়ে পালিয়ে যায়। শামিমের পক্ষের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শামিমের ভাই রুবেল ভূইয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং জান্নাত উল্লাহ নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
ছবি-সংযুক্ত

বার্তাবাজার/জুয়েল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর