দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জন। এদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
বার্তাবাজার/কে.জে.পি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।