কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ থেকে কাজ শুরু করেছে।
৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, সাত দিনের মধ্যে কমিটি এই ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত প্রতিবেদন জমা দেবে।
কমিটিতে অপর ৩ সদস্যদের মধ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, সেনাবাহিনীর পক্ষ থেকে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ ও কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী।
প্রসঙ্গত, শুক্রবার মেরিন ড্রাইভের পুলিশী তল্লাশী চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার জের ধরে উক্ত বাহারছড়া পুলিশ ফাঁড়ির ২১ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিযুক্ত করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি