বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮১ লাখ ৯ হাজার ৯০১ জনে

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৯ হাজার ৯০১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৬ লাখ ৬৮ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৬১ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে ব্রাজিল।

মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯৪ হাজার ১০৪ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর