বাংলার ঋতুতে যদিও এখন বর্ষাকাল চলছে। গত দু’দিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিতে দিন কাটছিল রাজধানীবাসীর।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেল ঢাকাবাসী।
বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন নগরবাসী।
রাজধানীর কুড়িল, বাড্ডা, কচুক্ষেত বারিধারা, গুলশান, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর পাওয়া যায়। তুমুল বৃষ্টিপাতের জন্য অনেক এলাকায় সড়কে জমেছে পানি।
বার্তাবাজার/কে.জে.পি