সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জোয়ানের মৃত্যু

ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জে ২ সহকর্মীকে গুলি করে মেরে ফেলার পরেই আত্মসমর্পণ করল বিএসএফ জওয়ান।

সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ সীমান্তের ভাতুন এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় পুলিশ ও বিএসএফের অফিসাররা। কেন ওই জওয়ান এমন কাণ্ড করল তা এখনও স্পষ্ট নয়।

নিহত দুই বিএসএফ কর্মীর মধ্যে একজন ইন্সপেক্টর পদে কর্মরত। অন্যজন কনস্টেবল। মঙ্গলবার শেষরাতে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে।

গুলি চালিয়ে দুই সহকর্মীকে মেরে ফেলার পরেই আত্মসমর্পণ করে অভিযুক্ত বিএসএফ কনস্টেবল।- দ্য ওয়াল ব্যুরো

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর