সিরাজগঞ্জের কামারখন্দ থানার নয়াপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (৩ আগস্ট) গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়ানের নয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম (৩০) কামারখন্দ থানার নয়াপাড়া গ্রামের পিতা মৃত হবিবুর রহমানের ছেলে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানধীন নয়াপাড়া গ্রামে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করতেছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইলসেট, ০২ টি সিম ও ৪৮০০/-(চার হাজার আটশত) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) এর সরণীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি