করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি।

প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি নিজেই তার ফেসবুক একাউন্টে এ তথ্য জানান।

নিজ ফেসবুক একাউন্টে কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তার সামান্য কাশি ছাড়া ভাইরাসটির গুরুতর কোনো উপসর্গ নেই। তিনি দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকবেন।

এ সময়ে বাসা থেকেই তিনি অফিসের দায়িত্ব পালন করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর