নাফ নদ পাড়ি দিয়ে হাতি এলো বাংলাদেশে

নাফ নদ পাড়ি দিয়ে মিয়ানমার থেকে একটি মা হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। নাফ নদের সীমান্তে জলিলেরদিয়া এলাকায় আরো ৩ টি হাতিকে অবস্থান নিতে দেখা গেছে।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়ায় নৌবন্দর এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়। পরে সেটিকে টেকনাফের বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেয়া হয়। আরো ৩ টি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর