৫ বছরের শিশুর পেটে ১৯০টি বল!

চীনে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। দেশটিতে ৫ বছরের এক শিশু খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলোর আকার মোটামুটি মুক্তার মাপের।- খবর ডেইলি মেইলের

বেশকিছু দিন ধরে ওই শিশু অসুস্থ বোধ করার তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে।

সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর