পানিতে ডুবে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের বাড়ির সামনের পুকুর থেকে ওই তিন বোনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫), ও মারিয়া বেগম (১১)। এর মধ্যে মরিয়ম ও মারিয়া আপন দুই বোন। মাহফুজা তাদের চাচাতো বোন। মরিয়ম ও মারিয়া ওই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে। তারা কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাহফুজা আব্দুর রাজ্জাক খানের মেয়ে। সে মানছুরিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সোমবার দুপুরে তিনবোন একই সাথে গোসল করতে বাড়ির সামনের পুকুরে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ নিয়েও তাদের সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে তিন বোনের লাশ ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনরা।

স্বজনরা জানান, এর মধ্যে মাহফুজা সাতার কাটতে জানলেও অপর দুই বোন সাতার জানতো না। তিন বোন একই সাথে পুকুরে গোসল করতে যায়। একত্রে পুকুরে নেমে হয়তো তিনজনই পানিতে তলিয়ে করুন মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রশান্ত কুমার সাহা জানান, জেনেছি বিকেল তিনটার দিকে ওই তিন বোন বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে গেলে ৬টার দিকে তাদের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর